সৌরভ গাঙ্গুলী

সাতানব্বই সালের সেই সৌরভের সঙ্গে মিলিয়ে নিন পরের সৌরভকে

সাতানব্বই সালের সেই সৌরভের সঙ্গে মিলিয়ে নিন পরের সৌরভকে

বছর দেড়েক আগে ভারতীয় দলে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে। নিজের মাঠ ইডেন গার্ডেনে প্রথম টেস্ট খেলেছেন দুদিন আগে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝখানের বিরতিতে এই ইন্টারভিউ। নিয়েছিলাম বেহালায় সৌরভের প্রাসাদোপম বাড়িতে। রাত ১০টার দিকে শুরু হয়ে যা শেষ হয়েছিল প্রায় মধ্যরাতে! আনুষ্ঠানিক ইন্টারভিউয়ের আড়ষ্টতাকে ছাপিয়ে হয়ে উঠেছিল তুমুল আড্ডা। কখনাে সৌরভের দাদা স্নেহাশিস, কখনাে তার ভাতিজির আগমন আরও অনানুষ্ঠানিক করে তুলছিল আবহটা। এসব মিলিয়েই জীবনে এই একটাই ইন্টারভিউ, যা তুমি-তুমি করে লেখা।