আমিনুল ইসলাম বুলবুল

`এটা ছিল একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটা সত্যি হয়েছে`

`এটা ছিল একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটা সত্যি হয়েছে`

তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। অভিষেক টেস্টে ১৪৫ রানের মহাকাব্যে ঢুকে গিয়েছেন ক্রিকেট ইতিহাসের অনন্য এক পাতায়, দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির যে কীর্তিটা অমলিন থাকবে চিরদিনই। ওই এক ইনিংসই তাঁকে পাইয়ে দিয়েছিল ২০০০ সালের প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি। সাক্ষাৎকারটাও সে উপলক্ষেই নেওয়া। তবে শুধু অভিষেক টেস্টের গণ্ডিতেই আটকে না থেকে প্রশ্নোত্তর পর্ব ছড়িয়ে পড়েছিল আমিনুল ইসলাম বুলবুলের পুরো জীবনেই। পাঠকের যাতে পড়তে সুবিধা হয়, সেজন্য বুলবুলের সেই দীর্ঘ সাক্ষাৎকারকে ভাগ করা হয়েছে তিন পর্বে। যার প্রথম পর্বে থাকছে অভিষেক টেস্টের সেই ইনিংসের পাশাপাশি তাঁর উঠে আসার গল্পটাও।