রমন লাম্বা

আবাহনী লাম্বাকে ভুলে গেছে, বেলফাস্টের নর্থডাউন ক্লাব ভোলেনি

আবাহনী লাম্বাকে ভুলে গেছে, বেলফাস্টের নর্থডাউন ক্লাব ভোলেনি

২০১২ সালে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু খেলা হয়েছিল উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। সেখানেই এক মাঠে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ব্যাপারটা আবিষ্কার করে খবরটা দিয়েছিলেন বাংলাদেশ দলের শেফ ডি মিশন। রমন লাম্বা বেলফাস্টের এই নর্থডাউন ক্রিকেট ক্লাবে খেলে গেছেন। অপরাধবোধ মেশানো একটা আক্ষেপও হয়তো ছুঁয়ে গিয়েছিল আবাহনীর কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। ওই ক্লাবে লাম্বার ছবি আছে, অথচ যে ক্লাবের হয়ে খেলতে গিয়ে জীবন দিলেন, সেই আবাহনী ক্লাবে নেই। সেই ক্লাবে গিয়ে আবিষ্কার করলাম অন্য এক রমন লাম্বাকে।